ছন্দে এমবাপে! ফরাসি তারকার হ্যাটট্রিকে ৪-১ জয় রিয়াল মাদ্রিদের, গোল করলেন ভিনিসিয়াসও

Spread the love

স্পেনের ক্লাবে যোগ দেওয়ার পর গত দুই মরসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন কিলিয়ান এমবাপে। এই মরসুমও একই ভাবে শুরু করেছেন তিনি।

স্পেনের ক্লাবে যোগ দেওয়ার পর গত দুই মরসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন কিলিয়ান এমবাপে। এই মরসুমও একই ভাবে শুরু করেছেন তিনি।

প্রথম ম্যাচে কষ্ট করে জিততে হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পুরনো রূপে ফিরল রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারাল তারা। হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার পাশাপাশি গোল করেছেন ব্রাজ়িলের ভিনিসিয়াস জুনিয়রও। দু’টি গোল করিয়েছেন ইংল্যান্ডের তারকা জুড বেলিংহ্যাম।

আগের ম্যাচের প্রথম একাদশে বদল করেননি কোচ হোসে মোরিনহো। সেই ১১ জনকেই সোসিয়েদাদের বিরুদ্ধে নামান তিনি। এমবাপের খেলায় মুগ্ধ দলের কোচ। খেলা শেষে মোরিনহো বলেন, “এমবাপে অসাধারণ। রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস তৈরির খিদে আমি ওর মধ্যে দেখেছি। তবে আমি শুধু ওর কথা বলব না। ভিনিসিয়াস, বেলিংহ্যামের মতো তারকাও আমার দলে রয়েছে। এই দলের কোচিং করানো গর্বের।”

শুরু থেকে অনেক চেষ্টা করেও গোল করতে পারছিল না রিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট আগে প্রথম গোল করেন এমবাপে। যদিও বিরতির আগেই সমতা ফেরায় সোসিয়েদাদ। গোল করেন লুকা সুচিচ।

দ্বিতীয়ার্ধে থামানো যায়নি রিয়ালকে। ৬০ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এমবাপে। আট মিনিট বাদে ব্যবধান বাড়ান ভিনিসিয়াস। ৮০ মিনিটের মাথায় হ্যাটট্রিক করেন এমবাপে। ৪-১ গোলে ঘরের মাঠে জেতে রিয়াল।

স্পেনের ক্লাবে যোগ দেওয়ার পর গত দুই মরসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপে। এই মরসুমও একই ভাবে শুরু করেছেন তিনি। সোনার বুটের হ্যাটট্রিকের পাশাপাশি গত বারের ধাক্কা ভুলে এ বার রিয়ালকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে নেমেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *